LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kothar Fuljhuri

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
কথার ফুলঝুরি
গীতিকার : প্রসেনজিৎ ওঝা
সুর : প্রসেনজিৎ ওঝা
সংগীত আয়োজন : বিজন দাস
লেবেল : প্রোটিউন
২৭/০৯/২০২৪

যেই তোমাকে ডাকছি কাছে
অমনি আকাশ নীল।
মন পাখিটা আঁকছে দেখি
ইচ্ছে রঙের ঝিল। ২
শাপলা জলে মুখ ধুঁয়েছি
শুনবো কথার ফুলঝুরি।
এবার আমার সাধ হয়েছে
করলে করো মনচুরি।
করলে করো মনচুরি।।

চাঁদের পাহাড় রুপের বাহার
কপাল জুড়ে টিপ।
কাশের বনে খুব গোপনে
জ্বলছে জোনাক দীপ।।২
তাঁতের শাড়ি কাঁচের চুড়ি
হাওয়ায় বাজে গান।
আজকে আমার হৃদয় মাঝে
লাগছে তোমার টান।
লাগছে তোমার টান।।
যেই তোমাকে ডাকছি কাছে
অমনি আকাশ নীল।
মন পাখিটা আঁকছে দেখি
ইচ্ছে রঙের ঝিল।
শাপলা জলে মুখ ধুঁয়েছি
শুনবো কথার ফুলঝুরি।
এবার আমার সাধ হয়েছে
করলে করো মনচুরি।।
করলে করো মনচুরি।।

WRITERS

Protune, Prosenjit Ojha

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other