LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Proloy

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
প্রলয়
শিল্পী : প্রসেনজিৎ ওঝা
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
০৭/০৫/২০২২
লেবেল : প্রোটিউন

তুমি হাত ধরে হাঁটো বলে
আমি কোন রাস্তা চিনিনা।
তুমি চোখ জুড়ে থাকো বলে
আমি আর অন্য কিছু দেখিনা।।২
কেন তুমি ছেড়ে গেলে
এভাবে আড়াল হলে
আমি চিনিনা এ শহরের
অলিগলি বাড়ি ঘর।
আমি তোমার মনের রাস্তা ধরে হাঁটছি নিরন্তর।।

আমি তোমার প্রেমে অন্ধ হয়ে
বন্ধ করে আছি দুচোখ।
আর কল্পনাতে ভাসছি স্রোতে
বাইরে প্রলয় হলে হোক।।২
কেন তুমি ছেড়ে গেলে
এভাবে আড়াল হলে
আমি চিনিনা এ শহরের
অলিগলি বাড়ি ঘর।
আমি তোমার মনের রাস্তা ধরে হাঁটছি নিরন্তর।।

WRITERS

PROSENJIT OJHA

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other