LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Jibon Hoilo Nodir Moto

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
জীবন হইলো নদীর মত
বাধা আসে কত শত
তবু নদী পাড়ি দিতে হয়।।

তেমনি জীবন চলার পথে
ঈমান হারার ভয় থাকে।।
কোরআন যারা আঁকড়ে থাকে
তারাই সফল হয়।
জীবন হইলো নদীর মত
বাধা আসে কত শত
তবু নদী পাড়ি দিতে হয়।। ঐ

কোরআনে রয়েছে সকল সমাধান
খেলাফে সুন্নাতে জীবন পেরেশান।।
কুরআন-সুন্নাহ না মানিলে
শান্তি নাইরে কোন কালে।।
দোজাহানে হতাশ হতে হয়।
জীবন হইলো নদীর মত
বাধা আসে কত শত
তবু নদী পাড়ি দিতে হয়।। ঐ

কঠিন ও বিচারের দিনে
রাসুলের শাফায়াত বিনে
পাবেনা যে মুক্তি
সেই দিন মহাখনে।।
কুরআন-সুন্নাহ না মানিলে
শান্তি নাইরে কোন কালে।।
সঠিক পথে চলে জীবন
করি মধুময়।
জীবন হইলো নদীর মত
বাধা আসে কত শত
তবু নদী পাড়ি দিতে হয়।। ঐ

WRITERS

Al- Amin, Collected

PUBLISHERS

Lyrics © Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other