কত কথা বলা হলো না, প্রিয়
আমার শহর জুড়ে কুয়াশা—ঘুম
কত কথা বলা হলো না, প্রিয়
আমার শহর জুড়ে কুয়াশা—ঘুম
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশিরভেজা ঘাসে
ভুলে যাওয়া গানের কলির মতো সময়
ফিরে ফিরে আসে শিশিরভেজা ঘাসে
ছায়াপথ হেঁটে রোজ একা বাড়ি ফিরি
কত পথ হাঁটা বাকি রয়েছে, প্রিয়
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল
রোদের হাসি হয়ে ফুটে ওঠা কবিতারা
একে একে ছুঁয়ে যায় মনের কোণে গাঢ় নীল
কথা দিয়েছিলে এক সুর বাঁধার
কত কথা বলা হলো না, প্রিয়
আমার শহর জুড়ে কুয়াশা—ঘুম