LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Eid Mubarark

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ওই যে দেখো চাঁদ উঠেছে
আনন্দেরি ফুল ফুটেছে
মুমিন প্রানে জাগছে খুশি
ভাঙছে এবার নীদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।।

ঈদের দিনে নয়তো শুধু
নতুন পোশাক পরা
আশ পড়শি বন্ধু স্বজন
দুঃখীর খেয়াল করা।।
হাসিখুশি ভাগ করিতে
জাগাও সবার হৃদ।
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।।

পড়বে নামাজ এক কাতারে
গরীব ধনী মিলে
আল্লাহতালা খুশি হবেন
ফিতরা যাকাত দিলে।।
সবার মাঝে ঈদের খুশি
দাও বিলিয়ে দাও
অসহায় আর অনাথদের
কাছে টেনে নাও
হাসলে সবাই দুঃখ ভুলে
পূর্ণ হবে ঈদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।। ঐ

WRITERS

Arfin Said, Mamun Sarwar

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other