আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল (সা:)
দেহের রিদ-বিছানায় প্রেম জড়ানো
কথার তাল মিলানো সুরের ভেলা
নিকষ কালোর মাঝে চন্দ্র তুমি
কাজের বাগান জুড়ে তোমায় রাখি
তোমার রঙ মেখে নিই সর্বক্ষণে
তোমার রেখে যাওয়া অমর বাণী
রাতের প্রভাত শেষে দীপ্ত রবি
তোমায় দেখব বলে ঘুম পাড়াতে
আমার নিদান কালে চাই গো তোমায়
জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ-কুল।।
সীসার বাঁধ মাড়ানোর চেষ্টা অধিক
আশার শেষ সীমানায় চলতে থাকা
দুঃখের তৃষ্ণা মেটায়, শক্তি জোগায়
ধূধূ মরুর বুকে শীতল হাওয়া