দু-চোখের পাতা মেলে যেদিকে তাকাই
তোমার মহিমায় নিজেকে হারাই
হাঁটি হাঁটি পায়ে আমি যেখানে যাই
তোমার সৃষ্টি পুরো ভুবনে পাই
তুমি যে খালিক - তুমি যে মালিক
সুবহানাল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ
তোমার মমতা ভরা সৃষ্টি দেখে
সুবহানাল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ
পাহাড়ের দিকে যদি দৃষ্টি ফেরাই
ঝর্নার জলে যেনো নিজেকে হারাই
তোমার মহিমার যেনো শেষ নাই
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহ