সময় কখন কোথায় দাঁড়ায় অজানা
জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে খোঁজে পাই মেহেরবান
সবুজে হৃদয় কভু করেছি সজিব
কভু কিছু হারিয়ে চিনেছি জীবন
হাজার চোখে চোখ রেখে দেখেছি
জনম জনম কদম কদম এই চলা থামে না
মুঠোয় ভরে কুড়াই কিছু হয়তো বা কিছুনা
জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষনে
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই মেহেরবাহ
মলাটে আঁকা কিবা কাগুজে ফুলে
চুপিসারে করেছি জীবনের তালাশ
সুখের ঘরে দুখ পোষে বুঝেছি
আসলে জীবন মানে নেই কিছু খাস
পাওয়ার প্রয়াস প্রাণের আভাস ছলনা
মায়ার বাঁধন সুহৃদ স্বজন ঠিকানা রবেনা
জীবনের অবারিত খোলা পথে একা চলি
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে