তোমাকে ডেকে ডেকে কাটে প্রহর
নিশি কেটে জেগে ওঠে স্নিগ্ধ ভোর
তোমার জিকিরে এই পৃথিবী মুখর।
আমি তোমার প্রেমে হয়েছি বিভোর
প্রভু তোমার মায়ায় হয়েছি বিভোর।
বিস্মিত চোখে আমি তাকিয়ে রই
কী দারুণ খেলা চলে কূলে কূলে
এ বুকের যত ভালোবাসা তোমায়
রুকু আর সিজদায় সপি নিরালায়।
উঁকি দেয় সকালে সোনারাঙা রোদ
পাতা পাখি হেসে হেসে করে আমোদ
গোধূলীর রঙ ছটা মেঘের কোণে