আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে আমার মনে
আমি তারেই খুঁজে বেড়াই সে আছে বলে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে আমার বনে
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে আমার মনে
সে আছে বলে চোখের তারার আলোয়
সে আছে বলে চোখের তারার আলোয়
এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয়
আমার অঙ্গে অঙ্গে পুলক লাগায়
দখিন সমীরণে সমীরণে সমীরণে
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে আমার মনে
আনমনা কোন তানের মাঝে আমার গানের সুরে
তারি বাণী দুখের দোলে হঠাৎ মোরে দোলায়
দুখের দোলে হঠাৎ মোরে দোলায়
কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায়
তারি পুলকে মোর পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে ক্ষণে ক্ষণে
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে আমার মনে