LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ei To Tomar Alokdhenu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে
কোথায় বসে বাজাও বেণু চরাও মহাগগনতলে
এই তো তোমার আলোকধেনু
তৃণের সারি তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা
তৃণের সারি তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা
আলোয় চরা ধেনু এরা ভিড় করেছে ফুল ফলে
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে
কোথায় বসে বাজাও বেণু চরাও মহাগগনতলে
এই তো তোমার আলোকধেনু
সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে
আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে
সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে
আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে
আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত
আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত
মোর জীবনের রাখাল ওগো ডাক দেবে কি সন্ধ্যা হলে
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে
কোথায় বসে বাজাও বেণু চরাও মহাগগনতলে
এই তো তোমার আলোকধেনু

WRITERS

GORA SARBADHIKARI, RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other