প্রথম দিনের ঊষা নেমে এলো যবে
প্রকাশপিয়াসী ধরিত্রী বনে বনে
সুধায়ে ফিরিল সুর খুঁজে পাবে কবে
এসো এসো হে সেই নব সৃষ্টির কবি
এসো এসো হে সেই নব সৃষ্টির কবি
গান এনেছিলে নব ছন্দের তালে
তরুণী ঊষার শিশিরস্নানের কালে
সে গান আজও নানা রাগরাগিণীতে
শোনাও তাহার আগমনী সঙ্গীতে
যে জাগায় চোখে নুতন দেখার দেখা
যে জাগায় চোখে নুতন দেখার দেখা
যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে
বননীলিমার পেলাব সীমানাটিতে
যে জাগায় চোখে নুতন দেখার দেখা
অবাক আলোর লিপি যে বহি আনে
নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে
অবাক আলোর লিপি যে বহি আনে
নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে
নব পরিচয়ে বিরহব্যথা যে হানে
নব পরিচয়ে বিরহব্যথা যে হানে