LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Seemar Majhe Asim Tumi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে
কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে
অরূপ তোমার রূপে লীলায় জাগে হৃদয়পুর
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে
বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে
বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে
তোমার আলোয় নাই তো ছায়া
আমার মাঝে হয় সে কায়া
হয় সে আমার অশ্রুজলে সুন্দর বিধুর
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other