এ ব্যথা যায়, আঁধারে সে মিলায়
সে জানে না, মানে না কোনো কারণে
জানালায় দাঁড়িয়ে থাকা দায়
কেন যে এত ভালোবাসা মরে যায়
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
এ দরজায় দাঁড়িয়ে থাকা দায়
আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে
অসমাপ্ত গল্প লিখে যাই আমি-তুমি
এখনো হয়নি রাত, আকাশে কত যে তারা
দেখো না তুমি আর, আমিও যে দিশেহারা
এখানে বরষা কেবলই ভোরে যে আসে
ডাকে না কেউ যখন, থাকে না তোমারই পাশে
এ একাকী মনের স্থিরতা তুমি
মনের গহীনে শুধু তোমারই রূপ
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি
এত শূন্যতা এ মনে রাখি যে আমি
দেখে না কেউ তো আর, বলে এ সবই পাগলামি
কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়
থামে না বরষা, তোমারে ডাকি যে আমি