LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Baro Asha Kore Esechhi Go

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
ফিরায়ো না জননী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
দীনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো
দীনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো
আর আমি যে কিছু চাহি নে চরণতলে বসে থাকিব
আর আমি যে কিছু চাহি নে জননী বলে শুধু ডাকিব
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা
কেঁদে কেঁদে কোথা বেড়াব
ওই যে হেরি তমসঘনঘোরা গহন রজনী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও
ফিরায়ো না জননী
বড়ো আশা করে এসেছি গো কাছে ডেকে লও

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other