LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Jakhan Porbe Na Mor

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো
মিটিয়ে দেব লেনা দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় আহা
জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে
কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহা
এমনি করেই বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি এমনি সে দিন উঠবে ভরি
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি আহা
কে বলে গো সেই প্রভাতে নেই আমি
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে
আসব যাব চিরদিনের সেই আমি
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other