আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে
আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে
বেগুন ভাতে আলু পোড়া শোনো তবে আগা গোড়া
বেগুন ভাতে আলু পোড়া শোনো তবে আগা গোড়া
হাঁড়িতে জল কম দিয়ে সে ভাত পুড়িয়ে ফেলেছে
আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে
বৌমা আমার লক্ষী বড়ো আছে অনেক গুণ
বৌমা আমার লক্ষী বড়ো আছে অনেক গুণ
অম্বলে দেয় লঙ্কা বাটা পায়েসে দেয় নুন
ডাল রান্না করতে গিয়ে হাতে হলুদ মেখেছে
তাতে এমন কি আর হয়েছে না হয় হাতে হলুদ মেখেছে
আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে
কুমড়ো দিয়ে দোমরা বানায় পটল দিয়ে ছেচকি
কুমড়ো দিয়ে দোমরা বানায় পটল দিয়ে ছেচকি
একটু মুখে দিলেই ওঠে এক নাগাড়ে হেঁচকি
রান্না ভালো করতে গিয়ে সব গুলিয়ে ফেলেছে
তাতে এমন কি আর হয়েছে না হয় সব গুলিয়ে ফেলেছে
আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে
আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে
আদরিনী বৌমা আমার ভালো ভালো রান্না করেছে