আমার কালো মেয়ে বলে কি বিয়া হবেক না
দেখতে তারে সবাই আসে ওগো পছন্দ কেউ করে না
ও ও আমার কালো মেয়ে বলে কি বিয়া হবেক না

সে লাচ জানে গান জানে জানে রান্নাবান্না
সে লাচ জানে গান জানে জানে রান্নাবান্না
সেলাই ফোরাই সবই জানে জানে যে ঘরকন্না
শুধু কালো বলে কি তার বিয়া হবেক না
দেখতে তারে সবাই আসে ওগো পছন্দ কেউ করে না
ও ও আমার কালো মেয়ে বলে কি বিয়া হবেক না
দেখতে তারে সবাই আসে ওগো পছন্দ কেউ করে না
তার গুণ এতো বলবো কতো কেবল খুঁত যে ওই একটা
তার গুণ এতো বলবো কতো খুঁত যে ওই একটা
জানি টাকা পয়সা বেশি দিলেই মিটবে সকল খটকা

তখন কালো বলে আর কোনো বাঁধা থাকবে না