আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা
আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা
কেনো খালি পায়ে কেউ চলে পরে কেউ নাগরা
আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা
চন্দ্র সূর্যিমাতে একই মানুষ পৃথিবীতে
চন্দ্র সূর্যিমাতে একই মানুষ পৃথিবীতে
তবু কেনো তাদের মাঝে উঁচু নীচুর পাঁচিল খাঁড়া
আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা
কেনো খালি পায়ে কেউ চলে পরে কেউ নাগরা
আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা
আমরা সবাই মানুষ তো ভাই মানুষ নামেই চেনা
তবে কেন এই দুনিয়ায় গরিবী আর বাবুয়ানা
আমরা সবাই মানুষ তো ভাই মানুষ নামেই চেনা
তবে কেন এই দুনিয়ায় গরিবী আর বাবুয়ানা
খায় কেউ চাকের মধু পায় না তো রাম যদু মধু
খায় কেউ চাকের মধু পায় না তো রাম যদু মধু
প্রশ্ন করি কে করেছে এমনি ভাগ বাটোয়ারা
আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা
কেনো খালি পায়ে কেউ চলে পরে কেউ নাগরা
আমি সুধাই সর্বজনে ওগো বিচার করো তোমরা