LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Hatey Hari Ebar Ami

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
হাটে হাঁড়ি এবার আমি ভেঙে দেবো ও কিছুই শুনবো না
কোনো কথা কলঙ্কেরই কলঙ্ক তো তোর মনেরই
হাটে হাঁড়ি এবার আমি ভেঙে দেবো ও কিছুই শুনবো না
কোনো কথা কলঙ্কেরই কলঙ্ক তো তোর মনেরই
তোর ওই ছলাকলা চটকের বাহারে শরমে মরমে আমি মরে গেছি রে
তোর ওই ছলাকলা চটকের বাহারে শরমে মরমে আমি মরে গেছি রে
মেয়ে বটে ইচ্ছে করে জাদুঘরে রেখে দি তোরে
নাই বা হলি জাদুঘরেরই
লাগুক ধাঁধা চোখে সবারই
হাটে হাঁড়ি এবার আমি ভেঙে দেবো ও কিছুই শুনবো না
কোনো কথা কলঙ্কেরই কলঙ্ক তো তোর মনেরই
ভয় কি মেখে কালি ও কালো মুখেতে
কালো তে কালিতে মিলে যাবে চকিতে
ভয় কি মেখে কালি ও কালো মুখেতে
কালো তে কালিতে মিলে যাবে চকিতে
ভালো ছিল ওগো ভালো ছিল গলায় দড়ি দিয়ে যদি ডুবে যেতিস রে
ভালো ছিল ওগো ভালো ছিল গলায় দড়ি দিয়ে যদি ডুবে যেতিস রে
মরণ হতো যেমন প্রেমেরই মিটে যেত জ্বালাও আমারি
মরণ হতো যেমন প্রেমেরই মিটে যেত জ্বালাও আমারি
হাটে হাঁড়ি এবার আমি ভেঙে দেবো ও কিছুই শুনবো না
কোনো কথা কলঙ্কেরই কলঙ্ক তো তোর মনেরই
হাটে হাঁড়ি এবার আমি ভেঙে দেবো ও কিছুই শুনবো না
কোনো কথা কলঙ্কেরই কলঙ্ক তো তোর মনেরই

WRITERS

Sudhin Dasgupta

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other