হে রামকৃষ্ণ তোমার স্পর্শে ধরণী হয়েছে মুক্তিতীর্থ
অমর ভারত আবার পেয়েছে সত্য শিব নিত্য বিত্ত
হে রামকৃষ্ণ তোমার স্পর্শে ধরণী হয়েছে মুক্তিতীর্থ
স্বর্গে মর্ত্যে মিলন মাল্য গন্ধ গহন চন্দনে
দয়াল হে দেব দেবল মূর্ত সপ্ত লোক করিতে রিক্ত

জটিল জটায় পথিক গঙ্গা পন্থ পেয়েছে অমৃতে
নয়ন ভঙ্গে অলকানন্দা পুত করিতে করে যে স্নিগ্ধ