না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
ও তোকে নীল শাড়ি এনে দেবো ফুলান তেল দিবো রে
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
পিতলের বাজু দিবো তোড়া দিবো পায়েতে
কাঠের চিরুনি দিবো টায়রা দিবো সিঁথিতে
পিতলের বাজু দিবো তোড়া দিবো পায়েতে
কাঠের চিরুনি দিবো টায়রা দিবো সিঁথিতে
ওই আমি পুরছী ফুল এনে দেবো খোঁপাতে তুই লাগাবি
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
রানাঘাট থেকে তোকে এনে দেবো হাঁসুলি
বানারসি সিল্কের দিবো তোকে কাঁচুলি
রানাঘাট থেকে তোকে এনে দেবো হাঁসুলি
বানারসি সিল্কের দিবো তোকে কাঁচুলি
ও তখন ঝুমুর নাচে সেজেগুজে মনটাকে ভুলাবি
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
তবু কেন কাঁদিস তুই আছে বাকি কি আর সাজ
ওগো তোর কোলে এনে দেবো একটা সোনার চাঁদ
তবু কেনো কাঁদিস তুই আছে কি আর সাধ
ওগো তোর কোলে এনে দেবো একটা সোনার চাঁদ
তাতেও খুশি না হলে হবো আমি বিবাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী
না কান্দো না কান্দো শিরোমণি সোহাগী