একথা চিরদিনের একথা চিরকালের
জীবন জুড়ে পাশে আছি দুঃখ সুখে কাছে আসি
জীবন জুড়ে পাশে আছি দুঃখ সুখে কাছে আসি
মনে করি সেই পৃথিবী আমি আমি
গল্প শুরুর প্রথম দিনে তুমি আমি
প্রেম যমুনায় উথালপাথাল ঢেউয়ের রাশি
সারাজীবন হৃদয় জুড়ে অনুভবে ভালোবাসি
মনে করি জীবনে মরণে আমি আমি
শ্রাবণে ফাগুনে নয়নে নয়নে তুমি আমি
কখনো শুরু কখনো শেষে কান্না হাসি
একথা চিরদিনের একথা চিরকালের
একথা চিরদিনের একথা চিরকালের