বক্সার বক্সার বক্সার আমরা বক্সার
রিঙে নয় রাস্তার রিঙে নয় রাস্তার
বক্সার বক্সার বক্সার আমরা বক্সার
রিঙে নয় রাস্তার রিঙে নয় রাস্তার
মৃত্যুকে নিয়ে আমরা ছিনিমিনি খেলি
রিঙের বেদীতে তাই জীবন দিয়েছি বলি
তবু জীবনের দামটা শুধু কানাকড়ি
তবু জীবনের দামটা শুধু কানাকড়ি
তাই সমাজের ফুটপাথে দাও গড়াগড়ি
তোমরা বক্সার তোমরা বক্সার
রিঙে নয় রাস্তার রিঙে নয় রাস্তার
আহা বাছারে আমার বীর বক্সার
রিঙে করো মারামারি রকে বসে আড্ডা
লেখপড়া শিকে তুলে পরীক্ষায় গাড্ডা
তাই বলি মিছে মিছে পিছে পিছে ঘুর নাকো আর
মিছে মিছে পিছে পিছে ঘুর নাকো আর
চেয়ে চেয়ে আমাদের দেখো নাকো আর
বক্সার রিঙে নয় রাস্তার রিঙে নয় রাস্তার
আমরা ছেলেরা মিলে যদি না তাকাই ভুলে
মুখ হবে হাঁড়ি পানা আরে মুখ হবে হাঁড়ি পানা
দেমাকটা চুরমার আমরা বক্সার
আমরা তাহলে চলি তোমরাই থাকো তোমরাই সামলাও তোমাদের সংসার
তোমরা যদি না থাকো তবে জীবন যাবে যে দুখে
তোমরা যদি না থাকো তবে জীবন যাবে যে দুখে
জীবনের চারিদিকে রঙের বাহার
ভালোবাসা দিয়ে গড়া চাঁদের পাহার
জীবনের চারিদিকে রঙের বাহার
ভালোবাসা দিয়ে গড়া চাঁদের পাহার
সব কিছু ভুলে গিয়ে তোমার আমার
সব কিছু ভুলে গিয়ে তোমার আমার
হাসি গান মিলেমিশে সব একাকার
হাসি গান মিলেমিশে সব একাকার