এই বুঝি তল পেলে, ফের হারালে
এই বুঝি তল পেলে, ফের হারালে
গণিকার গান লেগে থাকে তার ডানায়
আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়
আর উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই
এই বুঝি তল পেলে, ফের হারালে
বহু বছর মেখেছি রুপোর বালি
সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল
আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল
এই বুঝি তল পেলে, ফের হারালে