দেখ চেয়ে দেখ ঐ উঠেছে নীল আকাশের গায়,
একফালি চাঁদ মুচকি হাসে, দেখবি যদি আয়।।
বাঁধ ভেঙ্গেছে আজ মুমিনের ঘরে ঈদের ধুম-
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।।।।
মুছবে দুঃখির চোখেরি জল উষ্ণতারি ওম-
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।।।।
রেখে মায়ার হাত দুঃখির কাঁধে এঁকে দিয়ে চুম-
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।।।।