আমার ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
আমার ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
আমার আকাশ তলে সোনার স্বপন দোলে দোলে দোলে দোলে দোলে

কখনো কখনো মেঘে মেঘে আসে সহসা বরষা আশা ও দুরাশা

ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
আমার এই পুতুল ঘরে দিবানিশি যত কান্না হাসি ঝরে ঝরে

সে ব্যথা সে হাসি কত প্রাণে প্রাণে দেখেছি গো আমি কত সে নয়নে