বেঁধেছি প্রাণের ডোরে রেখেছি হৃদয় ভরে
সাধ হয় মনের রঙে সাজাই তোমায় নতুন করে
বেঁধেছি প্রাণের ডোরে রেখেছি হৃদয় ভরে
তুমি যে মোর গগনে জোছনা সব লগনে
আমি যে চন্দ্রমুখী চাঁদকে রাখি বুকে ধরে
ফাগুনের মন্ত্র পড়ে আনো যে বসন্ত রে
সাধ হয় সে ফুল তুলে সাজাই তোমার চরণ তলে
বেঁধেছি প্রাণের ডোরে রেখেছি হৃদয় ভরে
প্রণয়ের অলঙ্কারে সাজায়ে তাই তোমারে
কি করে বোঝাই বলো ধন্য যে এই অহঙ্কারে
তুমি যে আমায় ভরে দিলে মন এ অন্তরে
সাধ হয় তোমায় দিতে তোমার ই সে আনন্দ রে
বেঁধেছি প্রাণের ডোরে রেখেছি হৃদয় ভরে