এমন করে যে আমায় সুর দিলো বুকে
দুচোখে আলোর রাশি আঁধারে ফুলের হাসি
এই যে সবুজ মাটি ওই যে আকাশ
ফুলেরই বনে বনে গন্ধ বাতাস
মায়ের ওই গোলাপরঙা পরশলাগা ধূলিকণা
মা এসে দেয় মুছিয়ে তাঁর আঁচলে
মা এসে দেয় মুছিয়ে তাঁর আঁচলে
তুমি যে ছোট্ট বুকের ভালোবাসা
তুমি যে আমার মুখের মিষ্টি ভাষা
সেই সে ভাষায় আমার কথা বলা শুরু হলো