টগরী নামটি আমার ফুলের নামে নাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
ও...গুণীজন ও...সাধুজন সবারে পেন্নাম সবারে পেন্নাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
আমি বাউল মেয়ে গান শোনাতে সবার কাছে আসি
বন্ধু রে আমি বাউল মেয়ে গান শোনাতে সবার কাছে আসি
আনন্দেতে হাসি আমি দুঃখ পেলেও হাসি
আনন্দেতে হাসি আমি দুঃখ পেলেও হাসি
আমি হাটবাজারে গঞ্জে গ্রামে গাই যে অবিরাম
হাটবাজারে গঞ্জে গ্রামে গাই যে অবিরাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
খঞ্জ আমার মনের মানুষ সেই তো বাঁধে গান বন্ধু
খঞ্জ আমার মনের মানুষ সেই তো বাঁধে গান
তার একতারাতে সুর মিলিয়ে গায় যে আমার প্রাণ
একতারাতে সুর মিলিয়ে গায় যে আমার প্রাণ
গৌর হরির কৃপায় হলো আমার গানের দাম
গৌর হরির কৃপায় হলো আমার গানের দাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
টগরী নামটি আমার ফুলের নামে নাম
সবারে পেন্নাম সবারে পেন্নাম সবারে পেন্নাম সবারে পেন্নাম