LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Utshob

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোমার ভোরে মৃদু পরশে
ঘুমিয়ে থাকে পথভ্রষ্ট কত মানুষের অস্থিরতা
নীলে চলন্ত মেঘের ওপরে সব
পরিচিত চেহারার মাঝে তোমায় দেখি

আমি দেখিনি ভোরের রোদ
আর মায়াবী নিস্বর্গ
আজ পেয়েছি সত্যের খোঁজ
তাই উৎসবে মাতি

সূর্যের অন্তপারে
তুমিও দেখেছো কি?
সূর্যের আলোর রঙে
সকলে আজ উৎসবে মাতি

নিজের মাঝে হারিয়ে তুমি খুঁজে বেড়াও
হারানো সব স্মৃতিগুলো অগোচরে
রঙিন দেয়ালে কালো চিহ্ন গুলো
ডাকে তোমায় অতীতে

আমি দেখিনি
পুলকিত এই পৃথিবী
তোমার রঙে শত বিস্ময়
আলোড়ন আজ উৎসবে মাতায়

সূর্যের অন্তপারে
তুমিও দেখেছো কি?
সূর্যের আলোর রঙে
সকলে আজ উৎসবে মাতি

সূর্যস্নানে নতুন আমি
উপাসনায় আলোকিত
সংকোচের উর্ধে জেগে
ওঠার আহ্বান জানাচ্ছে

মুখরিত আজ সবই
চলো সবাই উৎসবে মাতি
মুছে যাবে গ্লানি
মুছে যাবে গ্লানি
মুছে যাবে গ্লানি

WRITERS

Adib Haque

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None