LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tumi Sandhyar Meghmala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা
মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other