LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Dao Hey Amar Bhoy Bhenge

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
দাও হে আমার ভয় ভেঙে দাও।

আমার দিকে ও মুখ ফিরাও॥

কাছে থেকে চিনতে নারি, কোন্‌ দিকে যে কী নেহারি,

তুমি আমার হৃদ্‌বিহারী হৃদয়পানে হাসিয়া চাও॥

বলো আমায় বলো কথা, গায়ে আমার পরশ করো।

দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো।

যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে--

হাসি মিছে,কান্না মিছে, সামনে এসে এ ভুল ঘুচাও

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other