নাগিনী সাপিনির যেমন মাথায় আঁকা চন্দ্রহার
নাগরি সোহাগী রে তোর জল পিছল ওই কোমরে
নাগরি সোহাগী রে তোর জল পিছল ওই কোমরে
ভালোবাসা সোহাগী তোর তরল তরল মন লাগে
ভালোবাসা সোহাগী তোর তরল তরল মন লাগে
তোর চোখের লাজোর বন্দি হয়ে অঙ্গ হলো ভার গো অঙ্গ হলো ভার
নাগিনী সাপিনির যেমন মাথায় আঁকা চন্দ্রহার
নাগরি সোহাগী রে তোর জল পিছল ওই কোমরে
ঝুমর রে মন সোহাগী করেছিস জন্ম দাগী
ঝুমর রে মন সোহাগী করেছিস জন্ম দাগী
আমায় বেঁধে রেখেছে তোর রূপের কারাগার
আমায় বেঁধে রেখেছে তোর রূপের কারাগার
তোর পিরিতির গরলে চোখ জ্বলে যায় বুক জ্বলে
তোর পিরিতির গরলে চোখ জ্বলে যায় বুক জ্বলে
আমি যদি সাপিণী হই তুই ওঝা আমার
ওঝার মরণ সাপের বিষে ললাট লিখন তার
আমি যদি সাপিণী হই তুই ওঝা আমার
ওঝার মরণ সাপের বিষে ললাট লিখন তার
নাগিনী সাপিনির যেমন মাথায় আঁকা চন্দ্রহার
নাগরি সোহাগী রে তোর জল পিছল ওই কোমরে
নাগরি সোহাগী রে তোর জল পিছল ওই কোমরে
বধূয়া গোরা রে তোর তালু রাঙা অন্তরে
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED