মম অশ্রু নদীর উথলি উঠিছে বারি
একা জীবনের তরী বাহিতে যে নাহি পারি
মোরে দুহাত বাড়ায় বুকে তুলে নাও তোমারই
মম অশ্রু নদীর উথলি উঠিছে বারি
ত্বংশান্তং ত্বংসত্যং শিবসুন্দরমনন্তং
ত্বংশান্তং ত্বংসত্যং শিবসুন্দরমনন্তং
বাধার প্রাচীর ভেঙে দাও প্রভু ভেঙে দাও
আমার কাতর আহ্বানে প্রভু সাড়া দাও প্রভু সাড়া দাও
আমি তোমার বিনায় আর কিছুই ওগো নাহি জানি
মোরে চরণ কমলে আশ্রয় দাও তোমারই
মম অশ্রু নদীর উথলি উঠিছে বারি
ত্বংশান্তং ত্বংসত্যং শিবসুন্দরমনন্তং
ত্বংশান্তং ত্বংসত্যং শিবসুন্দরমনন্তং
নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর
ত্বং গতি পরমেশ্বর ত্বং গতি পরমেশ্বর
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED