LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ek Cup Cha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
লিখতে বসে আকাশ দেখি
পর্দা উঠাই; জানলা খুলি
বাতাস আসে ঘরের ভিতর
একা থাকা, এক কাপ চা।

শব্দ খুঁজি ঘুলঘুলিতে 
চার দেয়ালে; মেটালিকা
সশব্দে সুর নিথর ছবি
একলা একা, একা থাকা।

আকাশ পাখি উড়াল মেঘে 
শান্ত পাখা; খুব আবেগে
হাওয়ায় ভাসে শিষ দিয়ে যায়,
এক থাকা!


অন্তরাতে বৃষ্টি নামে
অচিন গাছে; সবুজ পাতায়
ফোটাঁয় ফোটাঁয় জলের আদর
এক কাপ চা! 

হঠাৎ মনের দরজা দিয়ে
বিষাদ বিধুর; কি যেনো হয়
বৃষ্টি বোধহয় ভাবুক মেঘের
ছন্দ গাঁথা!
একা থাকা!

লিখতে বসে খুব একাকী
আমার আমি; আকাশ দেখি
বৃষ্টি সুরে সুর দিয়ে যায় 
রৌদ্র তাপায়/ জোছনা সাজায়
একা থাকা, এক কাপ চা!

WRITERS

Sheikh Rana, Bappa Mazumder

PUBLISHERS

Lyrics © Unison Rights S.L.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist