গানের শুরুটা এমন কিছু হোক
তোমার নামটা এসে, অন্তরায় মিলুক
হতে বাধা কি, আজ নেই কোনো ক্ষতি
চাঁদটা জেগে রয়, আজ পুর্ন তিথি
আকাশ হয়ে যাও, তুমি অন্তহীন
পাখির মতো হোক, তোমার আমার দিন
আকাশ হয়ে যাও, তুমি অন্তহীন
পাখির মতো হোক, তোমার আমার দিন
প্রলয় জোছনায়, রাত্রি কেটে যায়
নামটা না বলি, আজ থাকো উপমায়
অনুগত সময় সব তোমার যেন হয়
আকাশ হয়ে যাও, তুমি অন্তহীন
পাখির মতো হোক, তোমার আমার দিন