চোখ বুঝলেই পাই যে দুচোখ স্বপ্ন বোনার তাঁতে
চোখের আড়াল মনের পরোখ নানান অজুহাতে
মনের চোখে স্বপ্ন পুষে চোখের বাড়িঘর
চোখ খুঁজে পায় মন মানুষের মনের কারিগর
মন কারিগর, মন কারিগর, মন কারিগর, মন কারিগর
একরোখা মন চোখের তোড়ে ভাংছে মনের পাড়
আনমনা চোখে মনের ঘোরে রাংছে মনটা তার
সন্ধ্যা হাসায় মনটা ভাসে মনটা অতপর
চোখ খুঁজে পায় মন মানুষের মনের কারিগর
মন কারিগর, মন কারিগর, মন কারিগর, মন কারিগর
একমনা চোখ মনের ফোঁড়ে বুনছে চোখ আঁধার
আনকোরা মন চোখের দূরে রুখছে চোখটা তার
একমনা চোখ মনের ফোঁড়ে বুনছে চোখ আঁধার
আনকোরা মন চোখের দূরে রুখছে চোখটা তার
চোখ খুঁজে পায় মন মানুষের মনের কারিগর
মন কারিগর, মন কারিগর, মন কারিগর, মন কারিগর