হারিয়ে যাওয়া বন্ধুরা ঠিক এমনি হয়
স্মৃতিগুলো ফিরে আসে বন্ধুটা নয়
তবু ছাদের রেলিং ধরে তাকাই আড়াআড়ি
দূরে কোথাও তাকিয়ে আছেন, সঞ্জীব চৌধুরী
শহরশূন্য পাগলামি আর ছেঁড়া কাগজের দেশ
মঞ্চে হঠাৎ তাকিয়ে তোমায় খোঁজার অভ্যেস
তবু ছাদের রেলিং ধরে তাকাই আড়াআড়ি
দূরে কোথাও তাকিয়ে আছেন, সঞ্জীব চৌধুরী
ফিরে গেছে নিশুতি সেই রাত অভিমান আর ত্রাসে
কিছু ব্যথা থাকে মাটি চাপা আজন্ম স্মৃতির গ্রাসে