অনেককিছু হওয়ার পরও শূন্য লাগে
মেঘের ফাঁকে রোদটা লুকায় শূন্য লাগে
ঘরে বসে ভাবছি যখন একি হলো
ল্যাম্পোস্টের ফিকে আলোয় এলোমেলো
পরিচিত রাস্তা ধরে কোন ঠিকানায়
তোমার হদিস আজকে আমি পাবো কিনা
অনেককিছু হওয়ার পরও শূন্য লাগে
মেঘের ফাঁকে রোদটা লুকায় শূন্য লাগে
ওনেক কিছু পাওয়া মানে সব পাওয়া নয়
সব পাওয়াতে জীবন থেমে বিস্মিত হয়
খুঁজতে গিয়ে নিখোঁজ আমি এক প্রভাতে
তোমায় খুঁজে আমার কেমন শূন্য লাগে
এসব ভেবে তেপান্তরে ধু ধু আঁকে
আমার মনের ভেতর কেমন শূন্য লাগে
ঘরে বসে ভাবছি যখন একি হলো
ল্যাম্পোস্টের ফিকে আলোয় এলোমেলো
পরিচিত রাস্তা ধরে কোন ঠিকানায়
তোমার হদিস আজকে আমি পাবো কিনা