তোমায় দেখিনি শুধু কথা শুনেছি
তাই নিয়ে মনে মায়াজাল বুনেছি
কোথা যে রাখি তোমাকে বলো না
ও আমার অন্বেষা ও আমার অন্বেষা
তোমায় দেখিনি শুধু কথা শুনেছি
তাই নিয়ে মনে মায়াজাল বুনেছি
কোথা যে রাখি তোমাকে বলো না
ও আমার মঞ্জুষা ও আমার মঞ্জুষা
দেখেছি আমি যাকে সেই সে তুমি
দেখেছো তুমি যাকে সেই সে আমি
বলতে গিয়েও বলিনি যে কথা দুজনে
সে কথা বলো এখন মনেরই সুখে
যা তোমার মনটা চায় বলো না
ওগো মঞ্জুষা ও আমার মঞ্জুষা
লিখেছি এ গান আমি তোমাকে নিয়ে
স্বপ্ন গড়ার রঙে রঙ মিশিয়ে
লিখতে গিয়েও লিখিনি আগে যা কখনো
এনেছি সে কবিতা শোনো গো মিতা
যা তোমার মনটা চায় বলো না
ও আমার মঞ্জুষা ও আমার মঞ্জুষা
মনে যে হয় প্রথম কথা শিখেছি
সেই কথায় আমার এই গান লিখেছি
ও আমার মঞ্জুষা ও আমার মঞ্জুষা