LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Sakal Kanta Dhanya Kore

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে
আমার সকল ব্যাথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে
ফুটবে ফুল ফুটবে
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে
আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দখিন হাওয়া
অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দখিন হাওয়া
হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে
ফুটবে ফুল ফুটবে
আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন
আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন
যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন
যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন
আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে এসে
বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে এসে
ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে
ফুটবে ফুল ফুটবে
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other