বেদনায় বেদনায় ভরে গিয়েছে পেয়ালা নিয়ো হে নিয়ো
বেদনায় বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
হৃদয় বিদারি হৃদয় বিদারি হয়ে গেল ঢালা পিয়ো হে পিয়ো
বেদনায় বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
ভরা সে পাত্র তারে বুকে করে বেড়ানু বহিয়া সারা রাতি ধরে
লও তুলে লও আজি নিশিভোর প্রিয় হে প্রিয় বেদনায়
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো
এ রসে মিশাক তব নিশ্বাস নবীন উষার পুষ্প সুবাস
এ রসে মিশাক তব নিশ্বাস নবীন উষার পুষ্প সুবাস
এরই পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো
বেদনায় বেদনায় ভরে গিয়েছে পেয়ালা