LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ebar Ujar Kore Lao Hey

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল
ফিরে চাও ফিরে চাও ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল
চৈত্ররাতের বেলায় না হয় এক প্রহরের খেলায়
চৈত্ররাতের বেলায় না হয় এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিনী প্রাণে দাও পেতে অঞ্চল
ফিরে চাও ফিরে চাও ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল
যদি এই ছিল গো মনে
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে
যদি এই ছিল গো মনে
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে
তবে ভাঙা খেলার ঘরে না হয় দাঁড়াও ক্ষণেক তরে
তবে ভাঙা খেলার ঘরে না হয় দাঁড়াও ক্ষণেক তরে
সেথা ধুলায় ধুলায় ছড়াও হেলায় ছিন্ন ফুলের দল
ফিরে চাও ফিরে চাও ফিরে চাও ওগো চঞ্চল
এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other