LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Mor Beena Othe Kon Sure Baji

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি কোন্‌ নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি
আসে কোন্‌ তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আসে কোন্‌ তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
কার পদপরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা
কার পদপরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা
সমীরণ বন্ধনহারা উন্‌মন কোন্‌ বনগন্ধে
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি কোন্‌ নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other