সে আমার গোপন কথা শুনে যা ও সখী
সে আমার গোপন কথা শুনে যা ও সখী
সে আমার গোপন কথা শুনে যা ও সখী
প্রাণ আমার বাঁশি শোনে নীল গগনে
প্রাণ আমার বাঁশি শোনে নীল গগনে
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি
সে যেন আসবে আমার মন বলেছে
হাসির পরে তাই তো চোখের জল গলেছে
সে যেন আসবে আমার মন বলেছে
হাসির পরে তাই তো চোখের জল গলেছে
দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা
দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি
আমার গোপন কথা শুনে যা ও সখী