LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Emni Ami Acoustic

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
চলতে চাওয়া তোর সাথে

টলছে হাওয়া মাঝরাতে

আলতো ছোঁয়ার আস্কারাতে

তোর চোখে চোখ রেখে

গুনছি তারা তোর চোখে

ঝুঁকছি খালি তোর দিকে

যাচ্ছে আবার রাত পেরিয়ে

তোর আমার আকাশ ফেলে

ভালো থাকা যায় এভাবেও

যদি চাওয়া যায়

তুই হাতে হাত ছোঁয়ালেও

ভালোবাসা যায়

ভালোবাসা হয় কিভাবে

বলেনা তো কেউ

ভালোলাগে কোন স্বভাবে

বোঝেনাতো কেউ



এমনি আমি ভালোবেসে যাই

এমনি ভাবেই তোকে চাই

এমনি আমি ভালোবেসে যাই

এমনি ভাবেই তোকে চাই


উড়ছে পাতা রাস্তাতে

শুনছে ওরা কান পেতে

ঝাপসা আলোর জাল সরিয়ে

তোর কথা মন দিয়ে

হাঁটছি আমি তোর পাশে

ভাসছে কথা নিঃশ্বাসে

যাচ্ছে আবার রাত ফুরিয়ে

তোর আমার আকাশ ফেলে

ভালো থাকা যায় এভাবেও

যদি চাওয়া যায়

তুই হাতে হাত ছোঁয়ালেও

ভালোবাসা যায়

ভালোবাসা হয় কিভাবে

বলেনা তো কেউ

ভালোলাগে কোন স্বভাবে

বোঝেনাতো কেউ



এমনি আমি ভালোবেসে যাই

এমনি ভাবেই তোকে চাই

এমনি আমি ভালোবেসে যাই

এমনি ভাবেই তোকে চাই


WRITERS

Shakya Tarafdar, Tanmoy Guha

PUBLISHERS

Lyrics © IPRS, O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other