LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Dadur Golpo Mayer Valobasha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আল্লাহ রাসুল পরে বল বাসবো কাকে ভালো
বলো বলো বলো ও দাদু বলো
কার উসিলায় আমরা সবাই পেলাম ভবের আলো
বলো বলো বলো ও দাদু বলো

আল্লাহ রাসুল পরে বল বাসবো কাকে ভালো
কার উসিলায় আমরা সবাই পেলাম ভবের আলো

দাদু:
সে যে তোমার মা, জনমদুখী মা
নাতি:
সে যে আমার মা জনমদুখী মা।।

দাদু:
সন্তানের সুখের খবরে হয় যে জনা সুখী
সন্তানের দুঃখের খবরে হয় যে জনা দুঃখী

নাতি:
ওওও ওওওও ওওওও
সন্তানের সুখের খবরে হয় যে জনা সুখী
সন্তানের দুঃখের খবরে হয় যে জনা দুঃখী

দাদু:
এই দুনিয়ায় তাহার মতো কাউকে পাবেনা
নাতি:
সে যে আমার মা জনমদুখী মা।।

দাদু ও নাতি:
মা জননী আদর করে পারায় তোদের ঘুম
ভালোবেসে কোলে নিয়ে দেয় কপালে চুম

দাদু:
বিশ্বসেরা ভালোবাসা পাবে তাহার কাছে
নেই তো কোন হীনতা যার হৃদয়ের মাঝে

নাতি:
ওওওওও ওওওও ওওওও
বিশ্বসেরা ভালোবাসা পাইগো মায়ের কাছে
পাইনি কভু হীনতা তার হৃদয়ের মাঝে

দাদু:
আল্লাহর এমন নেয়ামতের নেইকো তুলনা

নাতি:
সে যে আমার মা জনমদুখী মা।।

WRITERS

Gazi Anas Rawshan, Elias Hossain

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other