LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Eusuf Nabir Golpo Dadu -7

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আজ শুনবো না কল্প কথার গল্প
ও দাদু তুমি জেনে নাও
মোরা জানতে চাই
সত্য হলেও অল্প অল্প
এমন কিছু বলে যাও
সত্য গল্পটা শোনাও।।

ও হোহো ও ও ও ও ও
ও ও ও ও ও ও ও ও ও ও

দাদুঃ
বলবো আমি তোমাদের আজ
ইউসুফ নবীর কথা
এগারো ভাই ছিল যে তার
ইয়াকুব নবী পিতা ।
নাতি:
শুনবো মোরা তোমার কাছে
ইউসুফ নবীর কথা
এগারো ভাই ছিল যে তার
ইয়াকুব নবী পিতা ।
দাদু:
ছিলেন তিনি পিতারই প্রাণ
সৎ ভাইদের চোখের দুশমন
নাতি:
ছিলেন তিনি পিতারই প্রাণ
সৎ ভাইদের চোখের দুশমন
দাদু:
কেনান ছিল তাদের গাঁও।।

দাদু: সঞ্চারী
সৎ ভাইয়েরা ফন্দি করে
নিল তাকে পাহাড়ে
অনেক মেরে জখম করে
কুয়ায় ফেললো আহারে

নাতি: সঞ্চারী
আ আ আ ও ও ও ও
সৎ ভাইয়েরা ফন্দি করে
নিল তাকে পাহাড়ে
অনেক মেরে জখম করে
কুয়ায় ফেললো আহারে

দাদু:
মিশরগামী কিছু বনিক
তুললো ইউসুফ নবীকে
দাসের বাজারে করলো বিক্রি
চিনলোনা পয়গম্বরকে

নাতি:
মিশরগামী কিছু বনিক
তুললো ইউসুফ নবীকে
দাসের বাজারে করলো বিক্রি
চিনলোনা পয়গম্বরকে।

দাদু:
আজিজ মিশর কিনলেন তাকে
সম্মানিত করলেন রেখে
নাতি:
আজিজ মিশর কিনলেন তাকে
সম্মানিত করলেন রেখে
দাদু:
করলেন সম্মান বাদশাও।।

WRITERS

Gazi Anas Rawshan, Elias Hossain

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other