তাম্র ভেবে ফেলে দিলে/ চিনলে না আসল সোনা।
নিখাদ প্রেম ছিল রে বন্ধু/ তুমি ভাবলে ছলনা!
উজার করি কত জংলা/ গেঁথেছি ফুলের মালা
শোভন করতে তোমার গলা/ বন্ধু তুমি পরলা না!
তাম্র ভেবে ফেলে দিলে/ চিনলে না আসল সোনা।
ফুল গাছে ফুল ফুটিলে/ ভ্রমর আগন্তুক
যৌবন গাছে ফুল ফুটিয়া/ রাধার ঘটিল দুর্ভোগ৷
বন্ধৃ কেমন ভ্রমরা! তুমি কেমন ভ্রমরা!
নষ্ট ফুলে মধু খোঁজো/ আমায় তুমি দেখো না
তাম্র ভেবে ফেলে দিলে/ চিনলে না আসল সোনা।
নিখাদ প্রেম ছিল রে বন্ধু/ তুমি ভাবলে ছলনা!
মোহ দোষে কাচরে ভাবলে/দামী হীরার গহনা৷
তোর প্রেমে পড়িয়া আমি/ পেলাম শুধু লাঞ্ছনা
প্রেমে এমন লাঞ্ছনা, জানলে মন দিতাম না
পেয়েছি মানবজনম / সুখের দেখা পাইলাম না
তাম্র ভেবে ফেলে দিলে/ চিনলে না আসল সোনা।
নিখাদ প্রেম ছিল রে বন্ধু/ তুমি ভাবলে ছলনা!